Logo

সারাদেশ

যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ২০:৫১

যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী



চট্টগ্রামের আলোচিত ও আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। যৌথ অভিযানে তাকে আটক করার পর চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে যশোরের ধুমধুমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যরা একযোগে অংশ নেন। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ডেভিড ইমনকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন